Not Found হঠাৎ পা মচকে গেলে কী করবেন BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

হঠাৎ পা মচকে গেলে কী করবেন

হঠাৎ পা মচকে গেলে কী করবেন
লেখা: মোঃ আকরাম হোসেন 
Published: 24 October 2025, 3:33
হাঁটাচলার সময় হঠাৎ অসমান জায়গায় পা পড়লে বা সিঁড়ি দিয়ে ওঠানামার সময় পা স্লিপ করলে কিংবা খেলাধুলার সময় অনেকের পা মচকে যাওয়ার ঘটনা ঘটে, যাকে স্প্রেইন বা স্ট্রেইন বলা হয়। বেশির ভাগ ক্ষেত্রে পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে বা গোড়ালিতে এ সমস্যা বেশি দেখা যায়। একে অ্যাঙ্কেল স্প্রেইন বা অ্যাঙ্কেল স্ট্রেইন বলা হয়। অ্যাঙ্কেল জয়েন্ট চলাফেরার সময় আমাদের শরীরের সম্পূর্ণ ভর বহন করে। এ জয়েন্টকে স্ট্যাবল করতে বেশ কিছু লিগামেন্ট থাকে, যা এটিকে শক্ত করে ধরে রাখে। আচমকা চাপ পড়ায় যখন লিগামেন্টগুলো আঘাতপ্রাপ্ত হয়, তখনই স্প্রেইন হয়। মচকানো অর্থ ভেঙে যাওয়া নয়, তবে পা মচকালেও প্রচণ্ড ব্যথা হতে পারে।
মচকানোর উপসর্গ
- গোড়ালিতে প্রচণ্ড ব্যথা।
- পা ফুলে যাওয়া।
- দাঁড়াতে না পারা।
- সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা।
- নিচে বসা কিংবা নামাজে বসতে অসুবিধা।

যেহেতু হাড় ভাঙা বা পায়ের হাড়ে চিড় ধরলেও এমন উপসর্গ দেখা যায়, তাই এ ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন ও রোগীর ইতিহাস খুব গুরত্বপূর্ণ। পাশপাশি হাড়ের অবস্থা দেখতে এক্স-রে ও লিগামেন্ট বা সফট টিস্যুর আঘাত বোঝার জন্য আক্রান্ত স্থানের এমআরআই করার প্রয়োজন পড়তে পারে।
চিকিৎসা
প্রাথমিক চিকিৎসা (আরআইসিই পদ্ধতি) পা মচকে যাওয়ার পর সঠিক ও কার্যকর পদক্ষেপ।
মচকে যাওয়া পায়ে কোনো ধরনের ওজন বা চাপ দেবেন না। হাঁটা বা দৌড়ানোর চেষ্টা করবেন না।
মচকে যাওয়া স্থানে একটি কাপড়ে মোড়ানো বরফ বা ঠান্ডা কম্প্রেস ১৫-২০ মিনিটের জন্য ব্যবহার করুন। প্রতি ১-২ ঘণ্টা পর এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন। তবে সরাসরি বরফ লাগাবেন না; কারণ, এটি ত্বকের ক্ষতি করতে পারে।
মচকে যাওয়া অংশে একটি ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে হালকা করে পেঁচিয়ে রাখুন।
মচকে গেলে পা উঁচু করে রাখুন। শুয়ে বা বসে পায়ের নিচে একটি বালিশ দিন, যাতে এটি হৃদ্‌পিণ্ডের উচ্চতার ওপরে থাকে। এটি ফোলাভাব কমাতে সাহায্য করে।

আঘাত–পরবর্তী পুনর্বাসন চিকিৎসা
কয়েক দিন বিশ্রামের পর ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে ধীরে ধীরে হালকা ব্যায়াম শুরু করতে হবে।
ফিজিওথেরাপির মাধ্যমে ব্যথা কমানোর পাশাপাশি স্ট্রেন্থেনিং এক্সারসাইজের মাধ্যমে মাংসপেশির শক্তি বৃদ্ধি করতে হবে।
সতর্কতা
সঠিক জুতা ব্যবহার করুন। হাই হিলের ব্যবহার থেকে বিরত থাকুন।
যেকোনো শারীরিক অনুশীলনের আগে ওয়ার্মআপ ও মাংসপেশি স্ট্রেচিং করুন।
অসমান বা পিচ্ছিল জায়গায় হাঁটার সময় সতর্ক থাকুন।

ডাঃ শারমিন আক্তার
বিপিটি (ডিইউ), নিটোর (পঙ্গু হাসপাতাল), এমপিএইচ (ঢাকা), ম্যানুয়াল থেরাপী তে প্রশিক্ষিত (সিএমটিবি), চার্টার্ড ফিজিওথেরাপিস্ট (সিপিটি নং-০১১৮) মুলিগ্যান কনসেপ্ট ইন্ডিয়া। কনসালটেন্ট-ফিজিওথেরাপী (এমবিপিএ-০০৭২)
-মেম্বার বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

1

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

2

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

3

প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনপশ্চিম চর আবাবিল সরকারি প

4

সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন সালেহ আল জাফারাওউই

5

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

6

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

7

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

8

রাজধানীতে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফি

9

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

10

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

11

ছেলের জন্মদিনে একসঙ্গে শাকিব অপুর উপস্থিতি

12

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

13

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

14

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

15

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

16

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

17

লালবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

18

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

19

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

20