Not Found মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা


বাংলাদেশের দিকে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়। এতে আরও বলা হয়েছে, কুয়াশা বেল্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বেশি সক্রিয় থাকতে পারে। এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে।  কুয়াশা বেল্টের প্রভাবে উল্লেখিত বিভাগের বিভিন্ন স্থানে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। এটি কোনো শৈত্যপ্রবাহ নয়। তাই এ কুয়াশা বেল্ট থাকাকালীন দেশে তীব্র শীতের সম্ভাবনা নেই। তবে দেশের বিভিন্নস্থানে রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির নিচে এবং কিছু কিছু স্থানে ১৫ সেলসিয়াসের নিচে নামতে পারে। কুয়াশা বেল্ট কবে থেকে শুরু হবে এবং কোন জেলায় বেশি প্রভাব ফেলতে পারে তা শিগগিরই জানানো হবে বলে জানায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

1

মধ্যে অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এ আপডেট বন্ধ করছে মাইক্রোসফট

2

বাইতুল মোকাররমের অজুর পানিতে পোকা মুসল্লিদের ক্ষোভ

3

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

4

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

5

রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জ

6

এবার বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

7

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

8

গণভোটে পিআর পদ্ধতি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটার

9

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

10

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা

11

পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ

12

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

13

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

14

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

15

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

16

নিয়ন্ত্র মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন

17

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

18

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

19

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

20