Not Found জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিংকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস শনিবার (২০ সেপ্টেম্বর) জানায়, শিক্ষার্থীরা ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট বা আবাসিক হলে কোনো ধরনের দেশি বা বিদেশি মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ইত্যাদি ব্যবহার বা বিক্রি করতে পারবেন না।

বিবৃতিতে বলা হয়েছে, মাদকদ্রব্য সেবন বা ব্যবসা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, আর্থিক জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাদকবিরোধী প্রচেষ্টায় সহযোগিতা কামনা করেছে।

সেটার পাশাপাশি জাবি প্রশাসন সতর্ক করেছে, যে কোনো র‌্যাগিং কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত শিক্ষার্থীকে চিরতরে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এই পদক্ষেপ শিক্ষার্থীদের নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষাজীবন নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

1

পাবনা ভাঙ্গুড়া হাত বাড়ালে মাদক বাড়ছে অপরাধ, সচেতন মানুষ চি

2

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

3

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

4

নবীজির কৃতজ্ঞতার সিজদাহ্: আল্লাহর নিয়ামতের প্রতি ধন্যবাদ প্র

5

২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দলের মধ্যে চূড়ান্ত ১৭ দল

6

দাম বাড়ল ভোজ্যতেলের, লিটারে কত

7

শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা

8

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

9

সেই অপূর্বকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

10

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের সাথে সংঘ

11

এনসিপি নেতারা কে কোন আসনে লড়বেন, জানা গেল

12

মনোনয়ন না পাওয়ায় নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থ

13

সিলেট ট্রেন দুর্ঘটনায় ঘটেছে,

14

প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনপশ্চিম চর আবাবিল সরকারি প

15

সুপার টাইফুন রাগসা ধেয়ে আসছে চীনের দক্ষিণ উপকূলে, নিরাপদ আশ

16

১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

17

গণভোটে পিআর পদ্ধতি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটার

18

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

20