Not Found রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন 

রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সকালে রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক-আপে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক-আপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি। এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি অনেকে ভিন্নভাবে প্রচার করছেন যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা। এ নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

1

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

2

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

3

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

4

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

5

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

6

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

7

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

8

রাজধানীর উত্তরায় সড়কে প্রাণ গেল ২ যুবকের

9

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

10

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

11

তা'মীরুল মিল্লাত টঙ্গীতে আন্দোলনের জের: শিক্ষকদের বিরুদ্ধে শ

12

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ব

13

শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার

14

ভাত বনাম রুটি: কোনটি আপনার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?

15

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

16

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু

17

জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে

18

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

19

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

20