Not Found কক্সবাজারের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে গত বুধবার রাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচারে জড়িতদের গ্রেপ্তারে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

1

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

2

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

3

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

4

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ,

5

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল

6

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

7

আগামীকাল শুক্রবার থেকে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

8

২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দলের মধ্যে চূড়ান্ত ১৭ দল

9

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

10

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

11

কমে গেছে ঢেঁকির কদর

12

আজকে বাংলদেশী এক হারিয়ে যাওয়া তারকা আফিফ হোসাইনের জন্মদিন।

13

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

14

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস

15

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

16

লালবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

17

শিশুর জন্য কোন ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর?

18

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

19

উটের চোখের পানি হতে পারে সাপের কামড়ে জীবনরক্ষার নতুন চাবিকা

20