Not Found ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ মিছিল BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ মিছিল

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ মিছিল

ধামরাই প্রতিনিধি : সাধারণ ছাত্র জনতা ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, গোলামী না আজাদী, আজাদী আজাদী, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে' এ ধরনের শ্লোগান দিয়ে আধিপত্যবাদ বিরোধী আইকন শরীফ ওসমান বিন হাদি'র নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে কফিন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ধামরাইয়ের সাধারণ ছাত্র জনতার আয়োজনে ঢাকা আরিচা মহাসড়কে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি ধামরাই পৌরসভার চুলিভিটা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ইসলামপুর বাসস্ট্যান্ড হয়ে ধামরাই প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সাধারণ জনতা প্রায় ২ কিলোমিটার রাস্তায় হেটে ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ মিছিল করেন। এ সময় ছাত্র জনতা, বিভিন্ন মসজিদের ইমামও প্রতিবাদ মিছিলে অংশ নেন। প্রতিবাদ মিছিল শেষে ধামরাই প্রেসক্রাবের সামনে ছাত্র জনতা প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের এক নারী নেত্রী বিলকিস আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, অনতিবিলম্বে ওসমান হাদির খুনিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া আন্দোলন আরো জোরদার করা হবে। আশিকুর রহমান আকাশ বলেন, হাদির নৃশংস হত্যাকান্ডের বিচার অতিদ্রুত করতে হবে। হাদির খুনি ভারত কেন যে কোন জায়গায় লুকিয়ে থাকলেও রক্ষা পাবে না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল এই প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছেন ওসমান হাদি। ওসমান হাদি'র মতো আরো যারা শহীদ হয়েছেন তাদের খুনিদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে একত্র হয়ে কাজ করতে হবে। কে বা কারা নেতৃত্ব দিবে সেটা বড় কথা নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে একত্রিত থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈগল-১০ লঞ্চে কিছুক্ষণ আগে ভয়া'বহ অগ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে।

1

পুলিশের সামনেই ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

2

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

3

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

4

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

5

ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া বগি রেখে দুই কিলোম

6

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

7

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

8

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

9

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

10

আজ বিশ্ব শিক্ষক দিবস: মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বী

11

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

12

জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

13

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

14

জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ

15

চট্টগ্রাম কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে চারজন

16

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৬ দোকান

17

হারভেস্ট মুনর আলোয় ভাসে প্রকৃতি, দেখা যাবে কবে

18

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

19

হায়দারগঞ্জে বিশাল মিছিলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মাস্টার

20