Not Found ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রাজউক BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রাজউক

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রাজউক

 নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। এমন ভূমিকম্পে রাজধানীর অন্তত ৮ লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়তে পারে। এতে মৃত্যু হতে পারে দুই লাখের বেশি মানুষের।

আর্থিক ক্ষতি ছাড়াবে ২৫ বিলিয়ন ডলার—এমন আশঙ্কাজনক তথ্যই উঠে এসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)

এর এক গবেষণায়।  সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা

সভায় এসব তথ্য তুলে ধরা হয়। এতে রাজউক, বুয়েট,

পরিবেশবাদী সংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ভবন নির্মাণের তদারকিতে রাজউকের সক্ষমতা যথেষ্ট নয়। তিনি তৃতীয় পক্ষকে দিয়ে ভবনের ঝুঁকি নিরীক্ষা করানো এবং তলা-ভিত্তিক যাচাইয়ের মাধ্যমে ভবন সার্টিফিকেশন ব্যবস্থার প্রস্তাব দেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভবন নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি কোম্পানিকে যুক্ত করতে বিশেষ আদেশ জারি করা প্রয়োজন। পাশাপাশি পুরান ঢাকা সংস্কার ও গ্যাস-বিদ্যুৎসহ সব সেবা সংস্থাকে দুর্যোগ প্রস্তুতির বিষয়ে সচেতন করার তাগিদ দেন তিনি। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্প মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির জন্য সরকার ইতোমধ্যে ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছে। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জনগণের প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ঝুঁকি কমিয়ে আনতে সমন্বিত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।” আলোচনায় রাজউক চেয়ারম্যান জানান, ভবন নির্মাণে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি নতুন কর্তৃপক্ষ গঠনের কাজ চলছে। এতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত ও নির্মাণব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর বহু ভবন কেঁপে ওঠে। মাত্রা ৬-এর নিচে হলেও সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়, যা আবারও বড় ভূমিকম্পের ঝুঁকি মনে করিয়ে দিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

1

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

2

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

3

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

4

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

5

বিজিবির আরও একটি সফল অভিযান: ১৪ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

6

নাটোরে হাদির গায়েবানা জানাজা

7

শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

8

আজ বিশ্ব শিক্ষক দিবস: মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বী

9

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

10

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাজুড়ে লাল-সবুজ আলোকসজ্জা

11

রাজধানীতে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফি

12

গণভোটে পিআর পদ্ধতি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটার

13

রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা।

14

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

15

ঝড়ের কবলে মেঘনার চরে আটকা পড়েছে বোগদাদিয়া ৭ লঞ্চ প্রায় ২০

16

মহান বিজয় দিবস আজ

17

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ

18

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে লাল-সব

19

ছেলের জন্মদিনে একসঙ্গে শাকিব অপুর উপস্থিতি

20