Not Found গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস 


গত ২৪ ঘণ্টায় পুরোপুরি বৃষ্টিহীন ছিল রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চল। ফলে বেড়েছে উষ্ণতার অনুভূতি। আর

সোমবার (৩ নভেম্বর) দিনের প্রথমার্ধে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে। আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে

বলা হয়েছে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে রাজধানীবাসীকে আজও হালকা গরম অনুভব করতে হতে পারে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৭ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার (২ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত রেকর্ড পাওয়া হয়নি। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং মঙ্গলবার (৪ নভেম্বর) সূর্যোদয় হবে

ভোর ৬টা ৬ মিনিটে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শুরুতেই এমন উষ্ণতা মৌসুমি পরিবর্তনের প্রভাবেই ঘটছে। উত্তর দিক থেকে শুষ্ক বাতাস বইতে শুরু করলেও বায়ুমণ্ডলে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বর্তমানে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন শুরু হলেও আর্দ্রতার মাত্রা কমেনি।

ফলে দিনে সূর্য উঠলে গরম বেশি লাগছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আগমনি বার্তা অনুভূত হতে পারে। তিনি আরও জানান, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আগামী কয়েক দিন তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশে মাঝে মধ্যে হালকা মেঘ দেখা যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল

1

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

2

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

3

আবারো লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজির সংঘর্ষে স্কুল শিক্ষার

4

ঝড়ের কবলে মেঘনার চরে আটকা পড়েছে বোগদাদিয়া ৭ লঞ্চ প্রায় ২০

5

শেষ মিনিটে ভারতকে কাঁদালো লাল-সবুজ

6

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

অর্থ পাচারে লিপ্তদের কোন ছাড় নেই: সরকারের কড়া হুশিয়ারি

8

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

9

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

10

শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা

11

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

12

আজ পবিত্র শবে বরাত

13

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

14

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

15

বিয়ারিং প্যাডে জীবন গেল কালামের, স্বজনদের আহাজারিতে ভারী পর

16

সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম

17

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

18

চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন

19

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক হালিম কারাগারে

20