Not Found মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ BSD Barta
Farhan
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ

 আমতলায় অবস্থিত একমাত্র ৩ তারকা হোটেল জাবান-এ বৃহস্পতিবার ভোরে হোটেলের কর্মচারী ও সিকিউরিটি গার্ডকে মারধর এবং ক্যাশ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, হোটেলটিতে দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়ী অবস্থানের কারণে সরকারের রেভিনিউ বাড়ছে এবং এর ফলে এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।


২৮ আগস্ট ভোর আনুমানিক ৫ টার সময় উত্তরা থেকে আগত ছয়জন পুরুষ ও একজন নারী হোটেলে প্রবেশ করে। তারা হোটেলের ১০ তলা রেস্টুরেন্টে উঠে নাস্তা খাওয়ার অজুহাত দেয়। এরপর ৯ তলা বার কাউন্টারে জোরপূর্বক ১ বোতল বিদেশি হুসকি মদ চায়। হোটেল কর্তৃপক্ষ মদ বিক্রি না করার পাশাপাশি নারী-পুরুষ একসাথে থাকার অনুমতি না দেওয়ায় অভিযুক্তরা হোটেলের ম্যানেজার ও কর্মচারীদের মারধর করে ক্যাশ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

হোটেলের আইটি ম্যানেজার মোঃ রাকিব হাসান টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছে আজাদ (২৯, সুনামগঞ্জ), মোঃ রিমন (৩৮), জাহিদ (৩২), সুব্রত (৩০), রোজা (২৫) ও আরও ৭–৮ জন।

হোটেলের পরিচালক সায়মন অভিযোগ করেছেন, অভিযুক্তরা হোটেলের স্টাফদের মারধর করে হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে হোটেলে এসেছে। অপর দিকে অভিযুক্ত মোঃ রিমন দাবি করেছেন, তারা নাশতা খেতে গিয়েছিল এবং টাকা ছিনিয়ে নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতারা কে কোন আসনে লড়বেন, জানা গেল

1

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

2

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

3

ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া বগি রেখে দুই কিলোম

4

বিশ্ব শিক্ষক দিবস

5

আবারো রাজধানীতে ভূমিকম্প

6

কারা ফটকে মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন স

7

হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে

8

সৌদি আরবের গ্রেন্ড মুফতি আবদুল আজিজের ইন্তেকাল

9

জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে

10

তাণ্ডব চালিয়ে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা

11

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

12

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

13

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

14

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক হালিম কারাগারে

15

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

16

সিলেট ট্রেন দুর্ঘটনায় ঘটেছে,

17

তা'মীরুল মিল্লাত টঙ্গীতে আন্দোলনের জের: শিক্ষকদের বিরুদ্ধে শ

18

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

19

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

20