Not Found রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা। BSD Barta
Farhan
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা।


‎ব্রাহ্মবাড়িয়া-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
‎আজ রোববার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপত্তি শুনানির শুরুতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে অংশগ্রহণকারীরা। পরবর্তীতে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব আখতার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনারি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।
‎পরবর্তীতে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, যেই বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়! তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে এবং তিনি আরো বলেন আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো, আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আমি আশা করেছিলাম, নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ এ যারা আছে তারা গুন্ডা-পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। আনফরচুনেটলি, আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া-৩ এ যিনি প্রার্থী তিনি সদলবলে ২০-২৫ জন মিলে গুন্ডা-পান্ডার মতো আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান— সেটার সঙ্গে যায় না।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে শুনানিতে অংশ নিয়ে বিএনপির রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতা খুর্শিদ আলম, অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট ইমাম হোসেনসহ অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। খসড়ার বিপক্ষে থাকা নেতারা শুনানিতে অংশ নিয়ে বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন (বুধস্তি, চান্দুয়া ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। তারা উপজেলা অখণ্ড চায়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
‎এদিকে হাতাহাতি চলাকালে উপস্থিত এনসিপি কর্মীদের ওপরও হামলা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় এনসিপির তিন জন আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়। তারা হলেন- এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।
‎এনসিপির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রুমিন ফারহানার লোকজন আমাদের আক্রমণ করেছেন। আমরা যারা এনসিপি করি তাদের ওপর ব্যাপক আক্রমণ করা হয়েছে। আমাদের অপরাধ হলো- আমরা দাবি নিয়ে ইসিতে এসেছি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমাদের পেটানো হয়েছে।’
‎এ বিষয়ে রুমিন ফারহানার কাছে এনসিপির  নেতাকর্মীদের পেটানোর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা কি এনসিপি-জামায়াত ছিল, নাকি গুন্ডা-মাস্তান ছিল সেটা আমরা দেখিনি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

1

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

2

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

3

পরিমাণ মতো খাওয়ার ফলেও অধিকাংশ যুবকের দূর্বলার কারণ অকারণে ব

4

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

5

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

6

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল

7

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

8

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

9

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

10

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

11

জামাত ও আ. লীগের পূনর্বাসন চায় রিজভী।

12

বিজিবির আরও একটি সফল অভিযান: ১৪ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

13

ইরান-ইরাক রেল সংযোগে নতুন বাণিজ্য সম্ভাবনা

14

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

15

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজ শাখা ছাত্রদলের ফ্রি

16

ঝড়ের কবলে মেঘনার চরে আটকা পড়েছে বোগদাদিয়া ৭ লঞ্চ প্রায় ২০

17

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে লাল-সব

18

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাক

19

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

20