Not Found ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ


ঢাবি প্রতিনিধি : ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে কারিগরি বিবেচনায় রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় সিন্ডিকেট সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।

সভায় আগামী ৬ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রোববার বিকাল ৫টার মধ্যে আবাসিক হলসমূহ খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। মতামতগুলো হলো, ভূমিকম্প পরবর্তী আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। এই ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

1

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

2

আজ বিশ্ব শিক্ষক দিবস: মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বী

3

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

4

২০৩০ সালের মধ্যেই ৪৫% নারিই অবিবাহিত ও নিঃসন্তান থাকার সম্ভা

5

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

6

শুরু হলো মহান বিজয়ের মাস

7

চট্টগ্রাম কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে চারজন

8

নাটোরে হাদির গায়েবানা জানাজা

9

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

10

ভারতে আবারও মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

11

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

12

বিজয় দিবসে জমকালো এয়ার শো, উন্মুক্ত থাকবে সবার জন্য

13

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

14

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

15

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

16

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

17

বদলে যাচ্ছে বাহাদুর শাহ পার্ক; আ্যকশনে নামার ঘোষণা ঢাকা দক্ষ

18

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

19

বিয়ারিং প্যাডে জীবন গেল কালামের, স্বজনদের আহাজারিতে ভারী পর

20