Not Found দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ

দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেশ দেশে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার একটু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। সেখানের হিমঘরে তার মরদেহ রাখা হবে।

এদিকে, ওসমান হাদির মরদেহ আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এরপর বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি। এর আগে, আজ বাংলাদেশ সময় দুপুর দুইটার পর হাদির মরদেহ বহনকারী বিমানটি সিঙ্গাপুর ত্যাগ করে। আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে তার জানাজা হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা হয়নি। প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারী হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

যেএরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

1

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

2

হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে

3

মেনহলে নেই ঢাকনা, পরে গেলেই ঘটবে বিশাল দূর্ঘটনা

4

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

5

পরিবর্তন হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর সূচী

6

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

7

নবীজির কৃতজ্ঞতার সিজদাহ্: আল্লাহর নিয়ামতের প্রতি ধন্যবাদ প্র

8

প্রাথমিক সহকারি শিক্ষক সাইফুল ইসলাম পুলিশের গুলিতে মারাত্মক

9

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

10

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

11

হায়দরগঞ্জে জামায়াতে ইসলামীর শক্তি প্রদর্শন

12

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

13

কমে গেছে ঢেঁকির কদর

14

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

15

পাকিস্তানের জয়ে কঠিন হলো বাংলাদেশের ফাইনালের সমিকরণ

16

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

17

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

18

জামাত ও আ. লীগের পূনর্বাসন চায় রিজভী।

19

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

20