Not Found নাটোরে হাদির গায়েবানা জানাজা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে হাদির গায়েবানা জানাজা

নাটোরে হাদির গায়েবানা জানাজা 

নাটোর প্রতিনিধি : নাটোর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ৪টা ৩০ মিনিটের দিকে বনপাড়া পৌরসভার মজিদের সামনে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মাজলিসুল মোফাচ্ছেরিন নাটোর জেলা শাখার সভাপতি ড. মীর নুরুল ইসলাম। জানাজা নামাজে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে নাটোর জেলা পুলিশ  সুপার আব্দুর ওহাব, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ আদনান, বিএনপি মনোনীত নওগাঁ-৪(সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মোঃ আব্দুল আজিজ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওই মামুনুর রহমান রিপন,নাটোর -৪ আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী মাওঃ অধ্যাপক আব্দুল হাকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিবসহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মিলে তাকে হত্যা করেছে। হাদি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হাদির অনেক বড় প্রয়োজন ছিল। হাদি ভাইকে আমরা কেউ দেখিনি কিন্তু তার বক্তব্য, তার দেশপ্রেম, তার যুক্তির কাছে সকল ফ্যাসিস্ট স্বৈরাচার এবং ভারতীয় আধিপত্যবাদ পরাজিত হয়েছিল। এটা বুঝতে পেরেই তারা হাদি ভাইকে হত্যার জন্য গুলি করেছে। কিন্তু তারা এক হাদিকে শহীদ করেছে এখন আমাদের হৃদয়ে লক্ষ্য কোটি হাদি জেগে উঠেছে। আমরা আজকে জানাজা থেকে শপথ নিচ্ছি আমরা সকলেই একেকটা হাদি হব এবং বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে ছাড়ব। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। নাটোর পুলিশ সুপার আব্দুর ওহাব, বলেন, ‘ওসমান হাদী হত্যার রহস্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। অতীতে নওগাঁতে যারা মানুষের উপর জুলুম করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকলকে সাথে নিয়ে নওগাঁর শান্তিশৃঙ্খলা রক্ষা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

1

সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম

2

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

3

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

4

আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

5

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

6

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়

7

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

8

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

9

রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জ

10

নিয়ন্ত্র মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন

11

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

12

ইটাব ভোট উৎসব ২০২৫ ইং।

13

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

14

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

15

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

16

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

17

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

18

বিএনপির তিন যুবক মাদক ও নারি সহ আটক।

19

সেই অপূর্বকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

20