Not Found দ্বিতীয় বাংলাদেশী হিসেবে মানাসলু জয় করলেন তৌফিক আহমেদ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বাংলাদেশী হিসেবে মানাসলু জয় করলেন তৌফিক আহমেদ

*দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ‘মানাসলু’ জয় করলেন তৌফিক আহমেদ*

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন তৌফিক আহমেদ তমাল। তিনি বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মানাসলু’ জয় করেছেন। ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টায় ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট) উচ্চতার চূড়ায় পৌঁছে সেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছেন।

এই দুঃসাহসিক অভিযানের আয়োজক আল্টিটুইড হান্টারের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান শামীম তমালের সফলভাবে চূড়া জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তৌফিক ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করেন মানাসলু জয় করার জন্য। অভিযাত্রার পূর্বে রাজধানীতে আয়োজন করা এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার তার হাতে জাতীয় পতাকা তুলে দেন।

দীর্ঘ ১৪ বছর ধরে দেশ-বিদেশে ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত তৌফিক ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মানাসলু জয় করার আগে তিনি শীতকালীন অভিযানে থার্পু চুল্লি এবং ভাগীরথী-২ (৬,৫১২ মিটার) জয় করেন। এছাড়া গত বছর বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬,৮১৪ মিটার) সফলভাবে জয় করেছেন।

পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের মানসিরি হিমালে অবস্থিত মানাসলু বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ হলেও এটি প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে চতুর্থ। ১৯৫৬ সালের ৯ মে তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু প্রথম এই পর্বত জয় করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

1

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, আজ থেকে বাজারে মিলবে ইলিশ।

2

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, তা

3

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

4

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

5

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

6

২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দলের মধ্যে চূড়ান্ত ১৭ দল

7

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

8

ইটাব ভোট উৎসব ২০২৫ ইং।

9

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

10

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাক

11

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ

12

আজ সিরিজের শেষ টি-২০ এ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংল

13

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ,

14

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: বসন্তের রঙে রাঙা ভালোবাসার

15

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

16

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

17

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘ

18

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

19

৯৯৯৯০

20