Not Found কমে গেছে ঢেঁকির কদর BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কমে গেছে ঢেঁকির কদর

কমে গেছে ঢেঁকির কদর

আকরাম (নাটোর) প্রতিনিধি: বুধবার(০৩ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে,ধান ভানি রে, ঢেঁকিতে পার দিয়া। ঢেঁকি নাচে আমি নাচি, হেলিয়া দুলিয়া। সখী ধান ভানি রে।’ গ্রামবাংলার তরুণী নববধূ, কৃষাণীদের কণ্ঠে এমন গান এখন আর শোনা যায় না। আধুনিক যন্ত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে পুরোনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কালের বিবর্তনে ঢেঁকি এখন শুধু ঐতিহ্যের স্মৃতি বহন করে চলেছে। এক সময় গ্রামাঞ্চলে ঢেঁকির ব্যবহার থাকলেও বর্তমানে তা প্রায় বিলুপ্তির পথে।

এক সময় গ্রামের নারীরা ধান, চিড়া, চালের গুঁড়া, ছাতু, ডাল ও মসলা গুঁড়া করাসহ নিত্য দিনের নানান কাজে ঢেঁকিই ছিল ভরসা। কৃষক ভাদ্র মাসে আউশ ও অগ্রহায়ণ-পৌষ মাসে রোপা আমন ধান কাটার সঙ্গে সঙ্গে কৃষাণীরা ধান থেকে নতুন চাল ও চালের গুঁড়া করার ধুম পড়ে যেত। সে চাল দিয়ে পিঠা, ফিরনি, পায়েস তৈরি করা হতো। কিন্তু কালের বিবর্তনে যন্ত্রনির্ভর যুগে এই চিত্র হারাতে বসেছে।

নতুন প্রজন্মের অনেকই ঢেঁকির সঙ্গে পরিচিতও নন। তবে গ্রামের কিছু কিছু বাড়িতে এখনো ঢেঁকির দেখা মেলে। দেশের অনেক অঞ্চলের মতো নাটোর বড়াইগ্রাম বনপাড়া উপজেলায় ঐতিহ্যবাহী ঢেঁকি এখন আর খুব একটা চোখে পড়ে না।

বনপাড়া লুৎফুন্নেসা (৫৬) বলেন, এক সময় ঘরে ঘরে ঢেঁকি থাকলেও এখন আর তেমনটা দেখা যায় না। সারা গ্রাম খুঁজলে দু’একটি বাড়িতে ঢেঁকি পাওয়া যায়। বর্তমানে আগের মতো ঢেঁকির ব্যবহারও হয় না। তাই হারিয়ে যাচ্ছে ঢেঁকি।

বনপাড়া গ্রামের সবিরুন নেসা (৬৩), ‘আগে ঢেঁকিতে চালের গুঁড়া করে পিঠা-পুলি ও পায়েস তৈরি করে স্বামীকে খাওয়াতাম।

এখনকার মেয়েরা পরিশ্রম করতে চায় না তাই তারা ঢেঁকির ব্যবহার কমে গেছে।’

কবি, সাহিত্যিক ও নাট্যকার লিটন আব্বাস বলেন, বড়াইগ্রাম উপজেলাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি আজ প্রায় বিলুপ্তির পথে। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন ঢেঁকির কদর কমছে। হাতেগোনা দু-একজন কৃষকের বাড়িতে কাঠের তৈরি প্রাচীনতম ঢেঁকি এখন চোখে পড়ে। ধান, চাল, ডালসহ বিভিন্ন শস্য ভাঙানোর জন্য বৈদ্যুতিক মিল স্থাপন করায় কৃষকেরা স্বল্প সময়ে অল্প খরচে এগুলো ভাঙাতে পারছেন। তবে এই এলাকায় শীতের সময় পিঠা পুলি তৈরির মূল উপাদান চাল থেকে আটা তৈরির জন্য কাঠের ঢেঁকির কদর কিছুটা বাড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

1

সৌদি আরবের গ্রেন্ড মুফতি আবদুল আজিজের ইন্তেকাল

2

লালবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

3

সড়ক দুর্ঘটনাকে হামলা বানানোর অপচেষ্টা

4

ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্ত

5

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

6

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

7

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

8

আবারো রাজধানীতে ভূমিকম্প

9

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

10

আগামীকাল শুক্রবার থেকে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

11

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

12

প্রায় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল

13

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

14

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

15

জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ

16

দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ

17

হঠাৎ পা মচকে গেলে কী করবেন

18

অর্থ পাচারে লিপ্তদের কোন ছাড় নেই: সরকারের কড়া হুশিয়ারি

19

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

20