Not Found নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 6-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: পুলিশি বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে উত্তপ্ত পরিস্থিতি
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, জলকামান ও টিয়ার গ্যাসের মুখে পড়ে শেষ পর্যন্ত নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ত্যাগ করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সংগঠনের শীর্ষ নির্দেশনায় আন্দোলনকারীরা এলাকা ছাড়েন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের নির্দেশনা অনুযায়ী সংগঠনের এক নেতা উপস্থিত কর্মীদের উদ্দেশে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আগামীকাল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সেই ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ সময় শাহবাগে উপস্থিত ছিলেন ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী। এর আগে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। পোস্টে বলা হয়, “লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করা হলো।”সন্ধ্যা থেকেই উত্তেজনা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে দুপুরের পর শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত ও বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
যমুনা অভিমুখে যাত্রা, ফের সংঘর্ষ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে রওনা দিলে ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে পুনরায় জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। ছত্রভঙ্গ আন্দোলনকারীরা পরে বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি এখনো থমথমে একাধিক সংঘর্ষের পর রাত সাড়ে ১০টার দিকে ইনকিলাব মঞ্চ শাহবাগ ছাড়লেও পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে। নতুন কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

1

পরিবর্তন হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর সূচী

2

এসি বিস্ফোরণে মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

3

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নি

4

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

5

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৬ দোকান

6

জাতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো পুরষ্কার পেলেন শাহরুখ খান

7

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

8

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

9

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

10

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: বসন্তের রঙে রাঙা ভালোবাসার

11

পরিমাণ মতো খাওয়ার ফলেও অধিকাংশ যুবকের দূর্বলার কারণ অকারণে ব

12

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্য

13

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

14

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের সাথে সংঘ

15

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

17

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

18

মেনহলে নেই ঢাকনা, পরে গেলেই ঘটবে বিশাল দূর্ঘটনা

19

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

20