Not Found নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন হবে প্রায় এক লাখ সেনা সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন হবে প্রায় এক লাখ সেনা সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

*নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন হবে প্রায় এক লাখ সেনা সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা*
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রায় এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনে সেনাবাহিনী ছাড়াও নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড ও আনসারও দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনাসদস্য কাজ করছে। নির্বাচনকালে সেই সংখ্যা বাড়িয়ে প্রায় এক লাখে উন্নীত করা হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে এবং প্রস্তুতিও ভালো পর্যায়ে রয়েছে।
তবে শুধু বাহিনী নয়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
অস্ত্র উদ্ধার অভিযানের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চট্টগ্রাম অঞ্চলে এখনো কিছু অবৈধ অস্ত্র রয়ে গেছে, তবে নির্বাচনের আগে সেগুলোও উদ্ধার করা হবে।
দুর্গাপূজা সামনে রেখে তিনি আশ্বস্ত করেন, এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, পবিত্রতা বজায় রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমে গেছে ঢেঁকির কদর

1

পাকিস্তানের জয়ে কঠিন হলো বাংলাদেশের ফাইনালের সমিকরণ

2

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগ

3

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

4

সেই অপূর্বকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

5

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

বদলে যাচ্ছে বাহাদুর শাহ পার্ক; আ্যকশনে নামার ঘোষণা ঢাকা দক্ষ

7

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

8

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

9

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

10

আগামীকাল শুক্রবার থেকে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

11

ঈগল-১০ লঞ্চে কিছুক্ষণ আগে ভয়া'বহ অগ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে।

12

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

13

নিজের সেরা একাদশ প্রকাশ করলেন সিকান্দার রাজা

14

ছেলের জন্মদিনে একসঙ্গে শাকিব অপুর উপস্থিতি

15

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজ শাখা ছাত্রদলের ফ্রি

16

অর্থ পাচারে লিপ্তদের কোন ছাড় নেই: সরকারের কড়া হুশিয়ারি

17

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

18

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

19

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

20