Not Found শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। BSD Barta
Farhan
প্রকাশঃ 29-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। 


বিস্তারিত: ২৭ আগস্ট ২০২৫ (বুধবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে বিএনপি’র সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম পরিচালিত হয় । শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলার নাম হলো: শিবরাম স্কুল অ্যান্ড কলেজ, ধুপনী স্কুল, হরিপুর উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়, রামভদ্র স্কুল বাজারপাড়া কলেজ, খুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
পাঠদান বন্ধ থাকার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকতে না পেরে ফিরে যান। মাঠে বিএনপি নেতাকর্মীদের ভিড় ও মাইকচালিত উত্তেজনাময় পরিবেশ ছড়িয়ে পড়ে ।
অভিভাবক ও কিছু স্থানীয় নেতারা এতে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ ক্লাস বন্ধ হয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় বাধাগ্রস্ত হয়েছেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজকুমার বিশ্বাস মন্তব্য করেছেন, “শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় কোনো কর্মসূচি করার সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ.এম. মাহাবুবুল ইসলাম জানিয়েছেন, “কোনো আবেদন, অনুমতি বা নির্দেশনা দেয়া হয়নি কাউকে। নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচির সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” 
শিডিউল অনুযায়ী, এর আগের দিন মঙ্গলবারও (২৬ আগস্ট) উপজেলায় অবস্থিত তিন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একই ধরনের কর্মসূচি চালানো হয়েছে। এছাড়া, বৃহস্পতিবার (২৮ আগস্ট) আরও পাঁচ ইউনিয়নের কিছু প্রতিষ্ঠানে একই কার্যক্রম স্থগিত ছিল বলে শোনা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

1

ঝড়ের কবলে মেঘনার চরে আটকা পড়েছে বোগদাদিয়া ৭ লঞ্চ প্রায় ২০

2

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

3

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

4

আগে বঙ্গবন্ধুর মূর্তি বসাইতো, এখন তারেক রহমানের ব্যানার বসায়

5

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

6

শেষ মিনিটে ভারতকে কাঁদালো লাল-সবুজ

7

৯৯৯৯০

8

পরিমাণ মতো খাওয়ার ফলেও অধিকাংশ যুবকের দূর্বলার কারণ অকারণে ব

9

মনোনয়ন না পাওয়ায় নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থ

10

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

11

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: বসন্তের রঙে রাঙা ভালোবাসার

12

আজ বিশ্ব শিক্ষক দিবস: মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বী

13

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

14

দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ

15

জামাত ও আ. লীগের পূনর্বাসন চায় রিজভী।

16

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুল

17

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

18

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

19

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

20