Not Found পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 30-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার আকাশে মঙ্গলবার ভোরে দেখা গেছে এক বিরল প্রাকৃতিক দৃশ্য—‘লেনটিকুলার ক্লাউড’ বা লেন্স আকৃতির মেঘ। আকাশজুড়ে রঙিন ও ঢেউখেলানো এই মেঘ প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, “গত ২৮ অক্টোবর ভোরে কোহ-ই-মুরদার পর্বতমালার পূর্বাঞ্চলীয় আকাশে এ মেঘের গঠন দেখা যায়। সূর্যোদয়ের আগে এটি তৈরি হয়, প্রায় ২০ মিনিট স্থায়ী থেকে সূর্য ওঠার ঠিক আগমুহূর্তে মিলিয়ে যায়।”

এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলে অনেকে ধারণা করেন, এটি কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক প্রযুক্তির ফল। তবে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা। জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পিএমডির মুখপাত্র আনজুম নাজির জইঘম জানান, “যখন স্থিতিশীল ও আর্দ্র বাতাস পাহাড়ের ওপর দিয়ে বয়ে যায়, তখন এমন ঢেউখেলানো আকৃতির মেঘের সৃষ্টি হয়। সাধারণত পাহাড়ি এলাকায় ভোরের দিকে এটি তৈরি হয়ে অল্প সময়ের মধ্যেই বাষ্পে মিলিয়ে যায়।” ডন নিউজকে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার ক্লাউড হলো লেন্স-আকৃতির ওরোগ্রাফিক ওয়েভ ক্লাউড, যা পাহাড় বা উঁচু ভূমির ওপর দিয়ে বাতাস প্রবাহিত হলে গঠিত হয়। এগুলোর আকৃতি অনেকটা উড়ন্ত চাকতির মতো হওয়ায়, অনেক সময় মানুষ একে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর সঙ্গে গুলিয়ে ফেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

1

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়

2

সুপার টাইফুন রাগসা ধেয়ে আসছে চীনের দক্ষিণ উপকূলে, নিরাপদ আশ

3

মহান বিজয় দিবস আজ

4

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

5

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

6

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

7

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

8

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

9

প্রায় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল

10

আজ সিরিজের শেষ টি-২০ এ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংল

11

এমা স্টোন এলিয়েন কিডন্যাপ নাটক দিয়ে ভেনিসকে মুগ্ধ করে

12

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

13

নিজের সেরা একাদশ প্রকাশ করলেন সিকান্দার রাজা

14

আজ পবিত্র শবে বরাত

15

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ানসিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতি

16

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

17

ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

18

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

19

শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

20