Not Found ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ

রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মত পাথর নিক্ষেপ। ‘জেলা জেলা জেলা চাই ভৈরব জেলা চাই’, ‘ওয়ান টু থ্রি ফোর কিশোরগঞ্জ নো মোর’, ‘ইন্টেরিম সরকার জেলা মোদের দরকার’, ইত্যাদি স্লোগানে উত্তাল ভৈরবের রেলপথ। নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লাল নিশান টানিয়ে আটকে ভৈরব জেলা ঘোষণার দাবিতে রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করেছেন ভৈরবের সর্বস্তরের জনতা। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন আটকে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি শেষ করে স্থানীয় নেতৃবৃন্দ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে আসলে উত্তেজিত জনতা পুলিশকে উদ্দেশ্য করে বৃষ্টির মত পাথর ছুড়তে থাকেন। জনতার ছোড়া পাথরে যাত্রীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভৈরবের সর্বস্তরের জনতার ব্লকেড কর্মসূচির কারণে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে দুই ঘণ্টা আটকা পড়ে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ বলেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা অনবরত পাথর ছুড়তে থাকে। এ ঘটনায় ট্রেনের কতজন যাত্রী আহত হয়েছেন, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এর আগে, গতকাল রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা- সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে দিয়েছিল একই আন্দোলনকারীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনের যাত্রী ও চালক। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধের কথা জানান অবরোধকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

1

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

2

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

3

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

4

নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

5

শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

6

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

7

আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

8

ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

9

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

10

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

11

মধ্যে অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এ আপডেট বন্ধ করছে মাইক্রোসফট

12

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৬ দোকান

13

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

14

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

15

মিরপুরে আগুনের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার

16

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

17

প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনপশ্চিম চর আবাবিল সরকারি প

18

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ানসিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতি

19

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

20