Not Found শেষ মিনিটে ভারতকে কাঁদালো লাল-সবুজ BSD Barta
Farhan
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেষ মিনিটে ভারতকে কাঁদালো লাল-সবুজ

 ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল লিখল নতুন এক ইতিহাস।

 সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে শিরোপার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ফিরতি লড়াইয়ে প্রতিশোধের আগুনে জ্বলে উঠল লাল-সবুজের মেয়েরা। রোববার ৪-৩ গোলে নাটকীয় জয় তুলে নিয়ে সম্মানের সঙ্গে টুর্নামেন্ট শেষ করল তারা।
ম্যাচের শুরুতেই পূর্ণিমা মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্রুতই সমতায় ফেরে ভারত। পরে আলপী আক্তারের গোলে আবারও লিড নেয় লাল-সবুজ। বিরতির পর মাঠে নেমেই সৌরভী আকন্দ প্রীতি ব্যবধান বাড়ান (৩-১)। কিন্তু রক্ষণভাগের ভুলে ভারত দুই গোল শোধ করে সমতা ফেরায়।

সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আসে যোগ করা সময়ে। ডান দিক থেকে প্রীতির শট ভারতের গোলরক্ষকের হাত ফসকে জালে জড়ায়। রেফারি সেই গোলটি প্রীতির নামে যোগ করেন। এতে তিনি ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি পুরো আসরে সর্বোচ্চ ৭ গোল করেন।
যদিও লিগ ভিত্তিক এই আসরে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, বাংলাদেশ শেষ করেছে ১৩ পয়েন্টে।

 তবে ভারতের বিপক্ষে এই জয় প্রমাণ করেছে—বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

1

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

2

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

3

ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া বগি রেখে দুই কিলোম

4

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

5

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

6

আগে বঙ্গবন্ধুর মূর্তি বসাইতো, এখন তারেক রহমানের ব্যানার বসায়

7

লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের পরিচয়ে ভুয়া নারী আইনজীবী আটক

8

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ানসিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতি

9

কারা ফটকে মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন স

10

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

11

প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনপশ্চিম চর আবাবিল সরকারি প

12

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

13

সৌদি আরবের গ্রেন্ড মুফতি আবদুল আজিজের ইন্তেকাল

14

আবারো লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজির সংঘর্ষে স্কুল শিক্ষার

15

২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দলের মধ্যে চূড়ান্ত ১৭ দল

16

পুলিশের সামনেই ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

17

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগ

18

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ব

19

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

20