Not Found শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

স্টাফ প্রতিনিধি : একরাম হোসেন লক্ষীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাঙালির ঐতিহ্যবাহী পিঠাকে পুনরায় ছোঁয়া দিতে শিক্ষা সোপান স্কুল এন্ড  কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 আজ বৃহস্পতিবার(২২ জানুয়ারি) শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবে 

প্রধান অতিথি ছিলেন জানাব আলহাজ্ব মোজাহারুল হক (তছলিম) হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জনাব মাইনুদ্দিন বালেষ্টার শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক ইশরাত জাহান। পিঠা উৎসবে হরেক রকমের ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, কলা পিঠা, খেজুরের রসের পিঠা, ক্ষীর কুলি, পাটিসাপটা, নকশি পিঠা, ডিম পিঠা, খেজুরের রস পিঠা,দুধরাজসহ আরও , বিভিন্ন পিঠা প্রদর্শন করা হয়। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা পিঠার পরিচিতি জানাতে স্টলে লিখিত তথ্যও প্রদর্শন করেন। এদিকে, শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণটি পুরো দিন মিলনমেলায় পরিণত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করেন। বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আফসানা আক্তার ঝুমুর বলেন“প্রতিবছরই আমাদের শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব হয়। এ থেকে অনুপ্রাণিত হয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন পিঠা বানানোর অভিজ্ঞতা অর্জন করি। আজ আমরা বান্ধবীরা মিলে হরেক রকম পিঠার আয়োজন করেছি। যেহেতু শীতকালে বিভিন্ন পিঠা তৈরী করা আমাদের বাঙালির ঐতিহ্য। তাই আমাদের শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে মত সবারই উচিৎ এ ধরণের আয়োজনের মাধ্যমে আমাদের বাঙালির ঐতিহ্য ধরে রাখা। শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজেপরিচিলক মো: লিটন হোসেন বলেন, “পিঠাপুলি হলো আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। গ্রাম বাংলার ঐতিহ্যকে স্মরণ করতেই শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এ উৎসবের আয়োজন করেছেন। আমাদের শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে প্রতি বছর এ পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। সত্যিই বেশ ভালো লাগছে।” লক্ষ্মীপুর ২ আসনের এমপি এমপি পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন । পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমকে বলেন, “আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এরকম পিঠা উৎসব প্রশংসার দাবিদার। শিক্ষার পাশাপাশি এরকম ব্যতিক্রমী আয়োজন প্রয়োজন রয়েছে। এ ধরণের উৎসব মেধা বিকাশে ও ঐতিহ্যকে ধরে রাখতে উৎসাহিত করবে।” পাণশাপাশি শিক্ষার্থীদের এমন সুন্দর উদ্যোগকে প্রশংসা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

1

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

2

তৌহিদ আফ্রিদির ভয়াবহতা সবার সামনে প্রকাশ করল রাহী

3

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজে খালেদা জিয়ার সুস্থ

4

*ভারতকে হারানোর আত্মবিশ্বাসে বাংলাদেশ: হেড কোচ ফিল সিমন্সের

5

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু

6

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

7

রাবিতে পোষ্য কোটা নিয়ে উত্তেজনা, শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহা

8

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

9

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

10

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

11

জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে

12

শিশুর জন্য কোন ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর?

13

নিজের সেরা একাদশ প্রকাশ করলেন সিকান্দার রাজা

14

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

15

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

16

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

17

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

18

রাজধানীতে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফি

19

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

20