Not Found পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ

পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ

ক্যাম্পাস প্রতিনিধি: হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটি পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না – বলেছেন হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটির গভর্নিং বডি'র সভাপতি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তাদের অনুষ্ঠান ঠিকভাবেই চলছিলো। কিন্তু "হঠাৎ করেই এই নির্বাচনী এলাকার প্রার্থী দলবলসহ এখানে অনুপ্রবেশ করে এবং তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে আমাদের মঞ্চের ক্ষতি হয়। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। যেকোনো প্রার্থী যদি পিঠা উৎসব চলাকালীন সময়ে আসতে চায়, কুশল বিনিময় করতে চায়, সেটি কলেজের প্রিন্সিপ্যালকে যদি অবহিত করতেন। তাহলে বিশ্বাস করি যে উনি নিজেই ব্যবস্থা নিতেন। এ সময় কলেজের অধ্যক্ষ কর্নেল (অব:) ইমরুল কায়েসও বলেন, "আমরা স্টল পরিদর্শন করছিলাম। হঠাৎ দেখি গেটের মাঝে প্রচণ্ড ভীড়। অনেকগুলো লোক, ক্যামেরাম্যান নিয়ে, একসাথে ঢোকার চেষ্টা করছে। তখন দেখি ঢাকা-৮ আসনের জনৈক প্রার্থী, যার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই বা উনি আসবেন, সে বিষয়ে আমায় কেউ অবহিতও করে নাই। উনি আসবেন জানলে আমরা নিশ্চয়ই আগে থেকে ব্যবস্থা নিতাম।" কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা যদিও বলছেন যে কেউ-ই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না। তবে ডিম নিক্ষেপের ঘটনার পরে গণমাধ্যম সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, হাবিবুল্লাহ বাহার কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব‌ অনুষ্ঠানে তার বেলা ১২টার দিকে আমন্ত্রণ ছিল আর মির্জা আব্বাসের ছিল দুপুর ২টায়। এদিকে, মির্জা আব্বাসকে আবার গণমাধ্যমে বলতে শোনা গেছে, তার সেখানে যাওয়ার কথা ছিল বিকাল ৫টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

1

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

2

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

3

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

4

সংকটাপন্ন খালেদা জিয়া, রাতভর উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী

5

ঝড়ের কবলে মেঘনার চরে আটকা পড়েছে বোগদাদিয়া ৭ লঞ্চ প্রায় ২০

6

সুপার টাইফুন রাগসা ধেয়ে আসছে চীনের দক্ষিণ উপকূলে, নিরাপদ আশ

7

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

8

দাম বাড়ল ভোজ্যতেলের, লিটারে কত

9

ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া বগি রেখে দুই কিলোম

10

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

11

বিজিবির আরও একটি সফল অভিযান: ১৪ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

12

পরিবর্তন হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর সূচী

13

ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

14

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

15

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

16

আবারো লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজির সংঘর্ষে স্কুল শিক্ষার

17

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ১৫৬ দেশ

18

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

19

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

20