Not Found লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়সী আফরিনের BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়সী আফরিনের

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়সী আফরিনের

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ড্রামট্রাকের চাপায় ১০ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আফরিন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ (২৭/০১/২০২৬) সকালে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আফরিন সিএনজি অটোরিকশাযোগে স্কুলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই আফরিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আফরিন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

1

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

2

সুপার টাইফুন রাগসা ধেয়ে আসছে চীনের দক্ষিণ উপকূলে, নিরাপদ আশ

3

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

4

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

5

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

6

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

7

ইরান-ইরাক রেল সংযোগে নতুন বাণিজ্য সম্ভাবনা

8

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

9

২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দলের মধ্যে চূড়ান্ত ১৭ দল

10

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

11

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

12

বিশ্ব শিক্ষক দিবস

13

মাঝারি কম্পনেই সতর্কবার্তা: ভবিষ্যতের বড় ভূমিকম্পের ইঙ্গিত

14

হায়দারগঞ্জে বিশাল মিছিলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মাস্টার

15

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

16

হারভেস্ট মুনর আলোয় ভাসে প্রকৃতি, দেখা যাবে কবে

17

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

18

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্য

19

আগামীকাল শুক্রবার থেকে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

20