Not Found কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস

শীতের আগমনী সুর শুনতে পেয়েছে উত্তরবঙ্গ। ভোরের আলো ফোটার আগেই নেমে এলো শুভ্র এক মিছিল— বছরের প্রথম কুয়াশা।

কুয়াশার চাদরে মুড়ে আছে রাজশাহীর পথঘাট। 

সোমবার (৩ নভেম্বর) ভোর। রাজশাহীর নগর-প্রান্তর, পথ-ঘাট, গাছ-পালা সমস্তই ডুবেছিল এক অপার্থিব ও ধূসর সৌন্দর্যে। প্রকৃতি যেন পরেছিল কুয়াশার মখমলি চাদর। এদিন সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে, কিন্তু কুয়াশার ঘন পর্দা ভেদ করে তার আলো ঠিকরে পড়তে দেখা গেল সকাল সাড়ে ৭টার দিকে। সোমবার সকাল ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যার সঙ্গী ছিল ৯৭ শতাংশ আর্দ্রতা। এ শীতল পরশের পেছনে আছে গত কয়েকদিনের অঝোর বৃষ্টি। বৃহস্পতিবার থেকে শনিবার— এই তিন দিনে ৬০ মিলিমিটার বৃষ্টি আর দমকা হাওয়া প্রকৃতিকে করে দিয়েছে স্নাত-সতেজ। বৃষ্টি থামতেই, সেই ঠাণ্ডাই ফুটে উঠলো কুয়াশার রূপে, দিয়েছে শীতের প্রথম স্পষ্ট আভাস। রাত যত গভীর হয়, শীতের পরশ তত তীব্র। উত্তরের মানুষ জড়ো করছে কাঁথা-কম্বল। সপ্তাখানেক আগে থেকেই ভোররাতে মানুষ কম্বল মুড়ি দিতে শুরু করেছে। তবে এখন তো রাতে কাঁথা বা মোটা কম্বল না জড়ালেই নয়। ভোরে কুয়াশার রাজত্বে মহাসড়কগুলো হয়ে উঠেছিল অন্যরকম। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানে এগিয়ে চলেছে তাদের গন্তব্যে, কুয়াশাকে পাশ কাটিয়ে। নগরীর বাসিন্দা অবনী নুসরাত বলেন, ‘আজকের এই সকাল এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিয়েছে। আজকের এই সকালেই এ বছরের প্রথম কুয়াশার ছোঁয়া টের পেলাম। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু এই পরিবেশের ব্যাখ্যায় বলেন, ‘বৃষ্টিপাতের পর সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় সকালে কুয়াশা পড়েছে। এটাই প্রকৃতির পক্ষ থেকে শীতের আনুষ্ঠানিক আমন্ত্রণ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজে খালেদা জিয়ার সুস্থ

1

আওয়ামীলীগের ঘোষিত লকডাউন রুখে দিতে, হাবিবুল্লাহ বাহার কলেজ ছ

2

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

3

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

4

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

5

বদলে যাচ্ছে বাহাদুর শাহ পার্ক; আ্যকশনে নামার ঘোষণা ঢাকা দক্ষ

6

ছেলের জন্মদিনে একসঙ্গে শাকিব অপুর উপস্থিতি

7

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাজুড়ে লাল-সবুজ আলোকসজ্জা

8

শিশুর জন্য কোন ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর?

9

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

10

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

11

চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন

12

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

13

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

14

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

15

আগে বঙ্গবন্ধুর মূর্তি বসাইতো, এখন তারেক রহমানের ব্যানার বসায়

16

পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ

17

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

18

নাটোরে হাদির গায়েবানা জানাজা

19

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

20