Not Found মনোনয়ন না পাওয়ায় নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থকদের BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন না পাওয়ায় নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থকদের

মনোনয়ন না পাওয়ায় নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থকদের

আকরাম, নাটোর প্রতিনিধি 

নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থকদের। নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে 

মনোনয়নবঞ্চিত ইয়াসির আরশাদ রাজন 

সমর্থকরা। পুলিশ ও স্থানীয়রা জানায়,

 নাটোর-১ আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মনোনয়ন ঘোষণার পরপরই নাটোর লালপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার 

(৩ নভেম্বর)রাত সাড়ে ৯টায় মহাসড়ক অবরোধ 

করে ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। 

এসময় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকে তারা। এতে দক্ষিণাঞ্চল গামী যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। 

এর আগে এ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের কর্মীরা লালপুর এলাকায় জাহাঙ্গীর আলম নামে ইয়াসির আরশাদ রাজনের এক কর্মীর উপর হামলা করে আহত করার অভিযোগ উঠে।লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে বাংলদেশী এক হারিয়ে যাওয়া তারকা আফিফ হোসাইনের জন্মদিন।

1

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

2

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

3

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

4

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: বসন্তের রঙে রাঙা ভালোবাসার

5

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

6

তৌহিদ আফ্রিদির ভয়াবহতা সবার সামনে প্রকাশ করল রাহী

7

কমে গেছে ঢেঁকির কদর

8

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

9

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

10

উটের চোখের পানি হতে পারে সাপের কামড়ে জীবনরক্ষার নতুন চাবিকা

11

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘ

12

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

13

আগামীকাল শুক্রবার থেকে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

14

মহান বিজয় দিবস আজ

15

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু

16

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

17

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

18

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

19

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

20