Not Found বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ


বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ।

খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনায় (বিকেল ৪টা) এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে খানজাহান আলী থানা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নেতারা অভিযোগ করেন, ঘটনার পর এত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার

দাবি জানিয়েছেন।মানববন্ধনে অংশ নেয়া খুলনা মহানগর

বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, খুলনায় প্রতিনিয়ত গোলাগুলি ও হামলার ঘটনার ঘটছে। কিন্তু প্রশাসন নিষ্ক্রিয়। ঘটনার পর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। প্রশাসনের উদাসীনতায় অপরাধীরা সক্রিয় হচ্ছে।

এর আগে রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়েট গেট সংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। যোগীপোল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ তার সহযোগীদের সঙ্গে বসে গল্প করছিলেন। এসময় মাদরাসার মাহফিলে দাওয়াত দিতে সেখানে

যান শিক্ষক ইমদাদুল। হঠাৎ তিন–চারটি মোটরসাইকেলে করে পাঁচ–ছয়জন দুর্বৃত্ত এসে প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায়, পরে মামুনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন মামুন, ইমদাদুলসহ আরও দু’জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইমদাদুলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকাহত স্বজন ও আতঙ্কিত এলাকাবাসী দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা দোষীদের শনাক্তে অভিযান শুরু করেছি। তিনি আরও বলেন, এমন ঘটনা খুলনায় প্রথম। এর আগে কখনো ককটেল নিক্ষেপ ও গুলি একসঙ্গে

চালানো হয়নি। আমরা ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও

৭৫টি বোমার কাটি উদ্ধার করেছি। আশা করি দ্রুত ঘটনার কারণ উদঘাটন করতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

*ভারতকে হারানোর আত্মবিশ্বাসে বাংলাদেশ: হেড কোচ ফিল সিমন্সের

1

২০৩০ সালের মধ্যেই ৪৫% নারিই অবিবাহিত ও নিঃসন্তান থাকার সম্ভা

2

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

3

শিশুর জন্য কোন ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর?

4

উটের চোখের পানি হতে পারে সাপের কামড়ে জীবনরক্ষার নতুন চাবিকা

5

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

6

মোহাম্মদপুরে ভবনে আগুন

7

দাম বাড়ল ভোজ্যতেলের, লিটারে কত

8

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

9

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

10

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

11

প্রাথমিক সহকারি শিক্ষক সাইফুল ইসলাম পুলিশের গুলিতে মারাত্মক

12

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

13

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

14

১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

15

হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পি

16

বিজয় দিবসে জমকালো এয়ার শো, উন্মুক্ত থাকবে সবার জন্য

17

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

18

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

19

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

20