Not Found ২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে,

তা জানা গেলো

সরকারের প্রস্তাবে রাজি হয়ে আগামি বছরের মার্চ মাসে টঙ্গীতে

বিশ্ব ইজতেমা করবে তাবলিগ জামাত। পাশাপাশি, গত আয়োজনে ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারসহ সাজা নিশ্চিতের দাবি জানায় তাবলিগ জামাতের শুরায়ে নেজাম।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে, রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা

করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, তাবলিগের কার্যক্রম শুরায়ে নেজামের তত্ত্বাবধানেই হবে। বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ভিসা প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারির কথা বলেন বক্তারা।

এ সময় মার্চ মাসের ইজতেমার দিন-তারিখ ঘোষণা এবং ইজতেমা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু করতে সরকারের বিভিন্ন সংস্থাকে অনুরোধ করেন শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী। সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, গত আয়োজনে সাদপন্থীদের মাধ্যমে ইজতেমায় হামলা হয়েছে। তবে এ ঘতনাত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ব্রিফিংয়ে আরও বলা হয়, সাদপন্থীরা ইজতেমা আয়োজনের কোনো অধিকার রাখে না। তারপরও তারা চেষ্টা করলে সরকারকে পদক্ষেপ নেয়ার  আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজে খালেদা জিয়ার সুস্থ

1

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

2

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের সাথে সংঘ

3

সংকটাপন্ন খালেদা জিয়া, রাতভর উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী

4

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

5

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

6

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

7

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ

8

মধ্যে অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এ আপডেট বন্ধ করছে মাইক্রোসফট

9

শবে বরাতে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন

10

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

11

ঝড়ের কবলে মেঘনার চরে আটকা পড়েছে বোগদাদিয়া ৭ লঞ্চ প্রায় ২০

12

নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

13

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: বসন্তের রঙে রাঙা ভালোবাসার

14

লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের পরিচয়ে ভুয়া নারী আইনজীবী আটক

15

মিরপুরে আগুনের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার

16

আটকেট পর ২ চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে পুলিশ সুপারের ওপর হামলা

17

কারা ফটকে মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন স

18

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

19

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল

20