Not Found জাতিসংঘে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা

*জাতিসংঘে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা*
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় নির্বাচন, অর্থনৈতিক সংস্কার ও আঞ্চলিক সহযোগিতাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।
আলোচনায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক রূপান্তরের পাশাপাশি রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চট্টগ্রাম বন্দর উন্নয়ন এবং এর মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ জোরদারের বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও মতবিনিময় করা হয়।
অজয় বাঙ্গা ড. ইউনূসের নেতৃত্বে গত এক বছরে অর্থনৈতিক পুনরুদ্ধারের সাফল্যের প্রশংসা করে বলেন, তিনি কঠিন সময় দক্ষতার সঙ্গে সামলেছেন। জবাবে প্রধান উপদেষ্টা বিশ্ব ব্যাংকের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. ফৌজুল কবির খান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

1

নাটোরে হাদির গায়েবানা জানাজা

2

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ২

3

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

4

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে লাল-সব

5

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

6

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ১৫৬ দেশ

7

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

8

শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা

9

আলফারাদী গার্লস ও তাহফিজুল কুরআন মাদরাসায় বর্ণিল পিঠা উৎসব।

10

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

11

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো এনসিপি

12

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

13

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

14

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

15

পাবনা ভাঙ্গুড়া হাত বাড়ালে মাদক বাড়ছে অপরাধ, সচেতন মানুষ চি

16

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

17

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো মোন্থা, বাতাসের সর্বোচ্চ গতি ১১০ ক

18

লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের পরিচয়ে ভুয়া নারী আইনজীবী আটক

19

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

20