Not Found সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

সশস্ত্র বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং প্রতিরক্ষা ক্ষমতা ভারতকে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়ার সুযোগ দিয়েছে বলে সোমবার (১৭ নভেম্বর) দুলে ধরেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

অপারেশন সিন্দুরকে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে অভিহিত করে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয়,

তাহলে সশস্ত্র বাহিনী ‘তাদের (পাকিস্তানকে) প্রতিবেশী দেশের সাথে

কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় তা শেখাতে’ প্রস্তুত।
জেনারেল দ্বিবেদী নয়াদিল্লিতে ‘চাণক্য প্রতিরক্ষা সংলাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেন, ‘অপারেশন সিন্দুর ছিল কেবল একটি ট্রেলার যা ৮৮ ঘণ্টার মধ্যে শেষ হয়। ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয়, তাহলে আমরা তাদের শেখাবো কীভাবে প্রতিবেশী দেশের

সাথে দায়িত্বশীল আচরণ করতে হয়।’ অভিযান থেকে প্রাপ্ত শিক্ষা সম্পর্কে কথা বলতে গিয়ে, তিনটি মূল বিষয়ের ওপর জোর দেন তিনি। সেগুলো হলো- বাহিনীর মধ্যে সমন্বয়, দীর্ঘ যুদ্ধের জন্য

যথাযথ সরবরাহ নিশ্চিত করা এবং কমান্ড শৃঙ্খলের প্রতিটি স্তরে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি নিশ্চিত করা। ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, ‘যখনই কোনো অপারেশন হয়, আমরা তা থেকে শিখি। এবারও আমরা কিছু শিখেছি। আমরা যা শিখেছি তার মধ্যে একটি হলো, সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের খুব কম সময় থাকে এবং

প্রতিটি স্তরে সময়মতো সিদ্ধান্ত নেয়া।’ তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ যুদ্ধের জন্য, এমনকি প্রয়োজনে চার বছর পর্যন্ত, খাদ্য এবং গোলাবারুদের যথাযথ সরবরাহ বজায় রাখা ভারতের জন্য কতটা প্রয়োজনীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

1

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

2

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুল

3

পুলিশের সামনেই ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

4

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

5

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

6

শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

7

ভারতে আবারও মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

8

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

9

নবীজির কৃতজ্ঞতার সিজদাহ্: আল্লাহর নিয়ামতের প্রতি ধন্যবাদ প্র

10

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে লাল-সব

11

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

12

দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ

13

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাজুড়ে লাল-সবুজ আলোকসজ্জা

14

জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

15

পাকিস্তানের জয়ে কঠিন হলো বাংলাদেশের ফাইনালের সমিকরণ

16

সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন সালেহ আল জাফারাওউই

17

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

18

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো মোন্থা, বাতাসের সর্বোচ্চ গতি ১১০ ক

19

গণভোটে পিআর পদ্ধতি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটার

20