Not Found আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরীফের কাছাকাছি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত সাত জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ১৫০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। খবর আল জাজিরা। ভূমিকম্পের

পর উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাঞ্চলের পাহাড়ি প্রদেশ সামানগানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জোয়ান্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল রিপোর্ট অনুযায়ী মোট ১৫০ জন আহত এবং সাতজন মারা গেছেন এবং তাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এই সংখ্যা সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে সংগ্রহ করা প্রতিবেদনের ভিত্তিতে জানানো হয়েছে বলে জানান তিনি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে

মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় আঘাত হানে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ২৮ কিলোমিটার। আতঙ্কে মধ্যরাতে রাস্তায় নেমে আসে বাসিন্দারা।  এর আগে,

গত ৩১ আগস্ট দেশটিতে আঘাত হেনেছিল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির

শিকার হয় ২ হাজার ২০০ জনের বেশি মানুষ। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে

৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ সালের মধ্যেই ৪৫% নারিই অবিবাহিত ও নিঃসন্তান থাকার সম্ভা

1

কমে গেছে ঢেঁকির কদর

2

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

3

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

4

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল

5

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

6

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুল

7

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

8

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

9

উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

10

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

11

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

12

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ব

13

মিরপুরে আগুনের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার

14

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

15

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজে খালেদা জিয়ার সুস্থ

16

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

17

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

18

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্য

19

শুরু হলো মহান বিজয়ের মাস

20