Not Found বিজয় দিবসে জমকালো এয়ার শো, উন্মুক্ত থাকবে সবার জন্য BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে জমকালো এয়ার শো, উন্মুক্ত থাকবে সবার জন্য

বিজয় দিবসে জমকালো এয়ার শো, উন্মুক্ত থাকবে সবার জন্য


মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল আয়োজন করা হবে জমকালো এয়ার শো। বিমানের মহড়ায় থাকবে রঙিন ধোয়া। দেখে যেন মনে হবে আকাশের বুকে লাল-সবুজের আল্পনা আঁকা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে।

আজ এক তথ্যবিবরণীতে এসব জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ।

এছাড়া দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন। এর মাধ্যমে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হবে। প্যারাশুটিং প্রদর্শনীর আগে একই স্থানে বেলা ১১টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী করবে। এছাড়া, সেখানে বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হবে। একই ধরনের ফ্লাই-পাস্ট প্রদর্শনী দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী আয়োজন করবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সারা দেশে ব্যান্ড শো আয়োজন করবে। সব অনুষ্ঠানই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

1

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

2

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, আজ থেকে বাজারে মিলবে ইলিশ।

3

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

4

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

5

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুল

6

সুপার টাইফুন রাগসা ধেয়ে আসছে চীনের দক্ষিণ উপকূলে, নিরাপদ আশ

7

রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জ

8

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

9

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল

10

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

11

ঝড়ের কবলে মেঘনার চরে আটকা পড়েছে বোগদাদিয়া ৭ লঞ্চ প্রায় ২০

12

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

13

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

14

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজ শাখা ছাত্রদলের ফ্রি

15

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু

16

শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা

17

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

18

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

19

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ

20