Not Found চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০ BSD Barta
Farhan
প্রকাশঃ 31-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০

 শনিবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী ওই এলাকায় একটি ভবনে ভাড়া থাকেন। শনিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে তিনি ভবনে প্রবেশ করতে গেলে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটে আসেন। শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান।

এসময় শিক্ষার্থীরা ধাওয়া করলে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।

খবর পেয়ে রাত ১টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে বাহাদুর শাহ পার্ক; আ্যকশনে নামার ঘোষণা ঢাকা দক্ষ

1

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

2

রাবিতে পোষ্য কোটা নিয়ে উত্তেজনা, শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহা

3

মাঝারি কম্পনেই সতর্কবার্তা: ভবিষ্যতের বড় ভূমিকম্পের ইঙ্গিত

4

সন্ত্রাস,ছিনতাই ও মাদকের অভয় অরন্য সাজু স মোল্লার ঘাটের দক্ষ

5

পাবনা ভাঙ্গুড়া হাত বাড়ালে মাদক বাড়ছে অপরাধ, সচেতন মানুষ চি

6

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

7

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা

8

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে

9

আজ বিশ্ব শিক্ষক দিবস: মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বী

10

জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে

11

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

12

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

13

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

14

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

15

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

16

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

17

নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

18

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

19

হঠাৎ পা মচকে গেলে কী করবেন

20