Not Found খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩


 ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শিপন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে। নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক ডাকাতের ছেলে। এ ঘটনায় ইয়াসিন, নূর আলম ও প্রতিপক্ষের এমরান মাস্টার নামে আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। পূর্ববিরোধের জেরে শনিবার রাতে শিপন গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত, আরাফাতসহ কয়েকজন। এতে শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন গভীর রাতে শিপনের মৃত্যু হয়। এদিকে, ঘটনার পর মনেক মিয়ার লোকজন রাতেই প্রতিপক্ষের এমরান মাস্টারের উপর হামলা চালায়। এ সময় এমরান মাস্টার গুলিবিদ্ধ হয়। পরে তাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এসব ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, ‘দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে এই ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা ঢাকায় চিকিৎসাধীন। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

1

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

2

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

3

জামাত ও আ. লীগের পূনর্বাসন চায় রিজভী।

4

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

5

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

6

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

7

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

8

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

9

কারা ফটকে মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন স

10

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

11

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের সাথে সংঘ

12

হারভেস্ট মুনর আলোয় ভাসে প্রকৃতি, দেখা যাবে কবে

13

নিয়ন্ত্র মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন

14

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

15

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাজুড়ে লাল-সবুজ আলোকসজ্জা

16

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

17

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

18

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ব

19

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

20