Not Found হায়দরগঞ্জে জামায়াতে ইসলামীর শক্তি প্রদর্শন BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 10-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

হায়দরগঞ্জে জামায়াতে ইসলামীর শক্তি প্রদর্শন

হায়দরগঞ্জে জামায়াতে ইসলামীর শক্তি প্রদর্শন

জনস্রোতে উত্তাল বাজার, স্লোগানে মুখর পুরো এলাকা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল ও শক্তিশালী মিছিল জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ মিছিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে জনস্রোত নেমে আসে, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাদ আসর নামাজের পর অনুষ্ঠিত মিছিলটি হায়দরগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে মিছিলটি রায়পুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে বলে মন্তব্য করেন উপস্থিত সাধারণ মানুষ। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান উপদেষ্টা- আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সাঈদ তাহের ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সাঈদ মাহবুব ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী। এছাড়াও অংশ নেন রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোঃ হাবিবুর রহমান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯নং ওয়ার্ড (১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন) আমির হযরত মাওলানা ইউসুফ জামাল, মোঃ মাহাবুবসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক। মিছিল শেষে হায়দরগঞ্জ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সমাবেশ। সমাবেশে বক্তারা সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার আহ্বান জানান। পাশাপাশি তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, দেশ ও জাতির ভবিষ্যৎ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সাঈদ তাহের ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, তা

1

ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

2

তৌহিদ আফ্রিদির ভয়াবহতা সবার সামনে প্রকাশ করল রাহী

3

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

4

শুরু হলো মহান বিজয়ের মাস

5

বিএনপির তিন যুবক মাদক ও নারি সহ আটক।

6

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল

7

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল

9

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

10

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

11

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

12

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

13

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

14

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

15

ভারতে আবারও মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

16

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

17

বিশ্ব শিক্ষক দিবস

18

লালবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

19

শিশুর জন্য কোন ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর?

20