Not Found গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল


প্রকাশ: 26 October 2025, 10:55 AM 

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার শুনানি হবে। এই মামলার তদন্তের অগ্রগতি আজ ট্রাইব্যুনালকে জানাতে পারে প্রসিকিউশন। মামলার অপর আসামি শেখ হাসিনা পলাতক রয়েছেন। এছাড়া,অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষী আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে, গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনাসহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন, শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। এছাড়া, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী,  রমনা জোনের ডিসি আকতার, এসি ইমরুল  পলাতক রয়েছেন। অপরদিকে, আজ রোববার জুলাই অভ্যুত্থানে ফার্মগেইট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানি রয়েছে। এই মামলার তদন্তের অগ্রগতি  সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, আজ থেকে বাজারে মিলবে ইলিশ।

1

রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জ

2

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

3

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের সাথে সংঘ

4

ঝড়ের কবলে মেঘনার চরে আটকা পড়েছে বোগদাদিয়া ৭ লঞ্চ প্রায় ২০

5

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

6

দাম বাড়ল ভোজ্যতেলের, লিটারে কত

7

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

8

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

9

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

10

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো মোন্থা, বাতাসের সর্বোচ্চ গতি ১১০ ক

11

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে লাল-সব

12

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

13

রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা।

14

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে

15

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

16

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

17

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

18

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

19

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

20