Not Found শবে বরাতে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 3-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

শবে বরাতে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন

শবে বরাতে আল্লাহ যাদের ক্ষমা করেন


শবে বরাত ইসলামী বর্ষপঞ্জির শাবান মাসের মধ্যরাতে পালিত

একটি তাৎপর্যপূর্ণ রজনী। এই রাতকে ক্ষমা লাভ ও মুক্তি লাভের রাত হিসেবে গণ্য করেন মুসলিমরা। শাবান মাসের ১৪ তারিখ

সন্ধ্যার পর শুরু হয়ে ১৫ তারিখ ভোর পর্যন্ত সময়কে শবে বরাত বা নিসফে শাবান বলা হয়। দক্ষিণ এশিয়ায় এটি শবে বরাত নামে পরিচিত হলেও আরব বিশ্বে একে বলা হয় লাইলাতুল বরাত। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পরিচিত নিসফু শাবান নামে এবং তুরস্কে একে বলা হয় বেরাত কান্দিলি। অনেক মুসলমান এই রাতে জেগে নামাজ, দোয়া ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন।

এই রাতে আল্লাহ তায়ালা হিংসা ও বিদ্বেষপোষণকারী ও মুশরিক ছাড়া সবাইকে ক্ষমা করেন। এক হাদিসে মুয়াজ বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ৫৬৬৫)

অন্য হাদিসে আয়েশা (রা.) বর্ণনা করেন- একবার রাসুলুল্লাহ (সা.) রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে, আমার

ধারণা হলো, তিনি হয়ত মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য

করে বললেন- হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে, আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না, হে আল্লাহর রাসুল। আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই

আশঙ্কা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কি না। তখন নবী (সা.) জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। রাসুলুল্লাহ (সা.) তখন

ইরশাদ করলেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত (শবে বরাত)।

আল্লাহ তায়ালা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ

দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।’ (শুআবুল ঈমান, বায়হাকি: ৩/৩৮২-৩৮৩; তাবারানি: ১৯৪)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর উত্তরায় সড়কে প্রাণ গেল ২ যুবকের

1

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো মোন্থা, বাতাসের সর্বোচ্চ গতি ১১০ ক

2

মাঝারি কম্পনেই সতর্কবার্তা: ভবিষ্যতের বড় ভূমিকম্পের ইঙ্গিত

3

সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম

4

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

5

২০৩০ সালের মধ্যেই ৪৫% নারিই অবিবাহিত ও নিঃসন্তান থাকার সম্ভা

6

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

7

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

8

শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার

9

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

10

মহান বিজয় দিবস আজ

11

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

12

এনসিপি নেতারা কে কোন আসনে লড়বেন, জানা গেল

13

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

14

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

15

হারভেস্ট মুনর আলোয় ভাসে প্রকৃতি, দেখা যাবে কবে

16

সুপার টাইফুন রাগসা ধেয়ে আসছে চীনের দক্ষিণ উপকূলে, নিরাপদ আশ

17

হায়দারগঞ্জে বিশাল মিছিলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মাস্টার

18

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

19

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

20