Not Found ৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

রাতের আকাশে দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ সুপারমুন। বুধবার (৫ নভেম্বর) ব্রিটিশ উৎসব ‘বনফায়ার নাইট’-এর দিনেই দেখা যাবে এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য। ফলে ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে রাতের আকাশ ভরে উঠবে আলো ও রঙের দারুণ মেলবন্ধনে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে এবং সে সময় পূর্ণিমা হয়, তখন সেটিকেই বলা হয় সুপারমুন। সাধারণ পূর্ণিমার তুলনায় এটি প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়। চাঁদের কক্ষপথ ডিম্বাকৃতি হওয়ায় কখনো এটি পৃথিবীর কাছে আসে (পেরিজি) আবার কখনো দূরে সরে যায় (অ্যাপোজি)। পূর্ণিমা যদি চাঁদের পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে হয় বা সেই অবস্থার ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তখন সেটিকে বলা হয় সুপারমুন।

‘সুপারমুন’ শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যোতিষী রিচার্ড নোল ১৯৭৯ সালে। নভেম্বরের এই পূর্ণিমাকে বলা হচ্ছে ‘বিভার মুন’, যা হবে এ বছরের পৃথিবীর সবচেয়ে কাছে আসা পূর্ণিমা। ফলে এটি হবে বছরের সবচেয়ে উজ্জ্বল চাঁদ। বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন। এই নামটির উৎপত্তি উত্তর আমেরিকার আদিবাসী ও প্রাথমিক ইউরোপীয় বসবাসকারীদের কাছ থেকে। নভেম্বর মাসে বিভাররা শীতের প্রস্তুতিতে সবচেয়ে সক্রিয় থাকে নিজেদের বাঁধ তৈরি ও খাদ্য সংরক্ষণে ব্যস্ত থাকে। তাই তাদের এই সময়ের কর্মতৎপরতার সঙ্গে মিলিয়ে এই পূর্ণিমার নাম দেওয়া হয়েছে ‘বিভার মুন’।এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে হলে নির্ভর করতে হবে আবহাওয়ার ওপর। কোথায় আকাশ পরিষ্কার থাকবে তা জানতে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া উচিত। এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর, অর্থাৎ নভেম্বরের ‘বিভার মুন’-এর ঠিক এক মাস পর। আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই ক্যামেরা হাতে এই রাতের আলোকিত চাঁদটিকে বন্দি করে রাখার সুযোগ হাতছাড়া করবেন না!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে বাংলদেশী এক হারিয়ে যাওয়া তারকা আফিফ হোসাইনের জন্মদিন।

1

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

2

আজ সিরিজের শেষ টি-২০ এ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংল

3

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

4

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে

5

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

6

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

7

আলফারাদী গার্লস ও তাহফিজুল কুরআন মাদরাসায় বর্ণিল পিঠা উৎসব।

8

ইরান-ইরাক রেল সংযোগে নতুন বাণিজ্য সম্ভাবনা

9

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

10

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

11

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

12

বিয়ারিং প্যাডে জীবন গেল কালামের, স্বজনদের আহাজারিতে ভারী পর

13

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

14

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

15

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

16

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

17

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

18

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল

19

আজ বিশ্ব শিক্ষক দিবস: মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বী

20