Not Found ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ভোলার প্রতিনিধি

ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অর্ধশতাধিক কর্মী-সমথর্ক আহত হয়েছেন। বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকা ও পৌরসভার সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার সকাল ১১টায় শহরে মিছিল বের করেন বিজেপি নেতাকর্মীরা। মিছিল শেষে নতুন বাজারে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা। অন্যদিকে মহাজন পট্টিতে নিজেদের দলীয় কার্যালয়ের সমাবেশের পর মিছিল বের করে বিএনপি।‌ মিছিলকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রাস্তার ওপর থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি এবং বিজেপি অফিসের বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মাদ হাসনাইন পারভেজ বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের নিষেধজ্ঞা অমান্য করে নতুন বাজারের দিকে এলে এই ঘটনা ঘটে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

1

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

2

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

3

আজ পবিত্র শবে বরাত

4

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

5

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

6

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

7

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়

8

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, তা

9

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

10

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ২

11

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

12

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

13

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

14

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

15

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

16

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

17

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগ

18

সংকটাপন্ন খালেদা জিয়া, রাতভর উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী

19

চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন

20