Not Found টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু


দুজন ফায়ার ফাইটারের মৃত্যুর পর আরও দুজন ফায়ার সার্ভিসকর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। এ নিয়ে দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হলো।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। নুরুল হুদা ২০০৭ সালে চাকরিতে যোগ দেন।

চিকিৎসকরা জানান, শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় নুরুল হুদাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন। এর আগে কেমিক্যাল কারখানার আগুনে দগ্ধ হয়ে তার শরীরের ১০০ শতাংশ পুড়ে যায়।

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

দুজন ফায়ার ফাইটারের মৃত্যুর পর আরও দুজন ফায়ার সার্ভিসকর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

1

পরিমাণ মতো খাওয়ার ফলেও অধিকাংশ যুবকের দূর্বলার কারণ অকারণে ব

2

শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

3

বাইতুল মোকাররমের অজুর পানিতে পোকা মুসল্লিদের ক্ষোভ

4

শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা

5

যমুনার ভাঙনে নদীগর্ভে শতাধিক ঘর, বিলীন হতে পারে মন্নিয়ার চর

6

চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন

7

আগে বঙ্গবন্ধুর মূর্তি বসাইতো, এখন তারেক রহমানের ব্যানার বসায়

8

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো এনসিপি

9

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

10

তৌহিদ আফ্রিদির ভয়াবহতা সবার সামনে প্রকাশ করল রাহী

11

২০৩০ সালের মধ্যেই ৪৫% নারিই অবিবাহিত ও নিঃসন্তান থাকার সম্ভা

12

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

13

হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পি

14

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

15

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

16

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাক

17

কারা ফটকে মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন স

18

দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ

19

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

20