Not Found ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন। BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন।

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন।

‎আশুলিয়া বলিভদ্র ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালীন সময়ে অনিয়ম ও দলীয় প্রভাবের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ইসলামী ব্যাংক পিএলসি’র বলিভদ্র শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক মোঃ আল আমিন খান ,রওশন ইসলাম , এবং  বৈশম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের আহবায়ক মোঃ  সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম  প্রমুখ।
‎বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, মর্যাদা ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।বক্তারা অবিলম্বে এসব ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার করে ব্যাংকটির সুনাম, স্বচ্ছতা ও ন্যায্যতা পুনরুদ্ধার,পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান।
‎মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় চাকরিপ্রত্যাশী তরুণ-যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

1

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

2

সিলেট ট্রেন দুর্ঘটনায় ঘটেছে,

3

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

4

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

5

বিয়ারিং প্যাডে জীবন গেল কালামের, স্বজনদের আহাজারিতে ভারী পর

6

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

7

নিয়ন্ত্র মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন

8

হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

9

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

10

অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না: হু

11

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

12

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

নবীজির কৃতজ্ঞতার সিজদাহ্: আল্লাহর নিয়ামতের প্রতি ধন্যবাদ প্র

14

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ

15

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

16

প্রায় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল

17

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

18

মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ

19

অর্থ পাচারে লিপ্তদের কোন ছাড় নেই: সরকারের কড়া হুশিয়ারি

20