Not Found আটকেট পর ২ চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে পুলিশ সুপারের ওপর হামলা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আটকেট পর ২ চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে পুলিশ সুপারের ওপর হামলা

আটকের পর ২ চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা
নরসিংদী শহরের আরশীনগর মোড়ে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন।
আহত আনোয়ার হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে আটজন পুলিশ সদস্য নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ফেরার পথে আরশীনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতে দেখে তিনি অভিযানে নামেন। এ সময় দুজনকে হাতেনাতে আটক করলে হঠাৎ ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশ দলের ওপর হামলা চালায়। হামলাকারীরা আনোয়ার হোসেনকে ঘাড়, পা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে এবং আটক দুজনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানা কবির বলেন, আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে রক্ত জমেছে। আমরা তাকে কয়েকটি পরীক্ষা করাতে বলেছি এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত ইজারাদার আলমগীর হোসেন মুঠোফোনে বলেন, পুলিশের ওপর কোনো হামলা হয়নি। পৌর কর্তৃপক্ষের নিয়ম মেনে বৈধ ইজারার ভিত্তিতে টাকা তোলার সময় কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছি। হামলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরেই সোচ্চার। এ কারণে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে বলে মনে করছি। অন্য কোনো পুলিশ সদস্য আক্রান্ত হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ বলেন, এটা বড় কোনো ঘটনা নয়। আটক দুজনকে ছিনিয়ে নেয়ার সময় কিছু লোক ধাক্কাধাক্কি করেছে, এতে আনোয়ার হোসেন পড়ে যান। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর জন্য কোন ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর?

1

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস

2

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

3

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

4

আবারো রাজধানীতে ভূমিকম্প

5

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

6

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজে খালেদা জিয়ার সুস্থ

7

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

8

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

9

ইরান-ইরাক রেল সংযোগে নতুন বাণিজ্য সম্ভাবনা

10

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ

11

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু

12

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

13

জাতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো পুরষ্কার পেলেন শাহরুখ খান

14

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

15

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

16

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

17

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

18

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

19

সন্ত্রাস,ছিনতাই ও মাদকের অভয় অরন্য সাজু স মোল্লার ঘাটের দক্ষ

20