Not Found ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 15-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

ঢাকার কলাবাগানে ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার

রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাসলিমা আক্তার (৪০) নামে এক নারীর লাশ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, কলাবাগান প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে ওই নারী লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।

প্রাথমিকভাবে যতটুক জানা গেছে গতকাল রাতে যেকোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়। তিনি আরও জানান, দম্পতির সন্তানরা ও আত্মীয়-স্বজনরা নারীর নিখোঁজের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বাসায় গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে পুরো বাসা তল্লাশি করে। একপর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুর জেলার পূর্বছেল থানাধীন বিন্দান গ্রামে। তার বাবার নাম মো. সিরাজ মিয়া।

গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিহতের দুই কন্যা তাদের মায়ের হঠাৎ নিখোঁজ হওয়া এবং বাবার অস্বাভাবিক আচরণে সন্দেহ প্রকাশ করে কলাবাগান থানায় অভিযোগ করে।

এরপর রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তারের লাশ উদ্ধার করে। এর আগে নিহত নারীর স্বামী নজরুল ইসলাম পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

1

ভারতে আবারও মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

2

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল

3

মেট্রোরেলের-বিয়ারিং-প্যাড-মাথায়-পড়ে-পথচারী-নিহত

4

পুলিশের সামনেই ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

5

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

6

জাতীয় দলের সাবেক ফুটবলার মাদকসহ গ্রেপ্তার

7

অর্থ পাচারে লিপ্তদের কোন ছাড় নেই: সরকারের কড়া হুশিয়ারি

8

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

9

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

10

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

11

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ব

12

ছেলের জন্মদিনে একসঙ্গে শাকিব অপুর উপস্থিতি

13

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

14

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

15

তৌহিদ আফ্রিদির ভয়াবহতা সবার সামনে প্রকাশ করল রাহী

16

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

17

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

18

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

19

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

20