Not Found ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর দেহ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 30-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর দেহ

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর দেহ



চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসা থেকে গৃহবধূ ও তার ১৫ মাস বয়সী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাজারে কামাল ভবনের এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত আফরোজা আক্তার অ্যানি (২৫) কামাল ভবনের মালিক কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বিপুলের স্ত্রী। আকিয়া আয়েশা তাদের একমাত্র সন্তান ছিল। পুলিশ জানায়, এনজিও কর্মকর্তা বিপুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কর্মস্থলে বসবাস করেন। শ্বশুর কামাল উদ্দিন ও মেয়ে আকিয়া আয়েশাকে নিয়ে অ্যানি ফটিকছড়ির বাসায় থাকতেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আহমদ বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঘুম থেকে জেগে না ওঠায় শ্বশুর কামাল উদ্দিন বেডরুমের বন্ধ দরজায় আঘাত করে অ্যানিকে কয়েকবার ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে জানালায় উঁকি দিয়ে অ্যানিকে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশী কয়েকজন জড়ো হন।’ ওসি মো. নুর আহমদ আরও বলেন ‘খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে দরজা ভেঙে মা ও মেয়ের লাশ উদ্ধার করে। অ্যানির লাশ সিলিং ফ্যানের সঙ্গে লাগানো ওড়নায় প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। বিছানায় মৃত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। যেহেতু দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আমাদের ধারণা, শিশুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে তার মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্র মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন

1

ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া বগি রেখে দুই কিলোম

2

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

3

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

4

জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

5

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

6

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

7

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

8

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

9

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

10

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

11

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ

12

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

13

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

14

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

15

ভারতে আবারও মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

16

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

17

আবারো রাজধানীতে ভূমিকম্প

18

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো এনসিপি

19

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

20