Not Found এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুলের শিক্ষকরা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 15-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুলের শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুলের শিক্ষকরা
শিক্ষাগত যোগ্যতা একই হলেও বেতন কাঠামোয় এমপিওভুক্ত (বেসরকারি) ও সরকারি শিক্ষকদের মধ্যে রয়েছে বড় ধরনের বৈষম্য। শুধু বেতনই নয়; সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার পার্থক্যও অনেক। এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৭ গুণ বেশি বাড়ি ভাড়া পাচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা।
বর্তমান সরকারি বেতন স্কেল অনুযায়ী, সরকারি স্কুলের শিক্ষকরা ১০ গ্রেডে বেতন-ভাতা পান। বেতন কাঠামো অনুযায়ী সরকারি স্কুলের শিক্ষকরা মাসে মূল বেতনের ৪৫-৫০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাতা পান। প্রতি মাসে তারা প্রায় ৮ হাজার টাকা বাড়ি ভাড়া পান। সিটি করপোরেশন অথবা রাজধানী ঢাকার ক্ষেত্রে এটি আরও বেশি। অন্যদিকে, একই শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ পাওয়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা মাসে বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার টাকা।
বেসরকারি শিক্ষকরা বলছেন, একইভাবে অনার্স-মাস্টার্স পাস করেও শুধু নিয়োগের ধরন আলাদা হওয়ায় এমন বৈষম্য অগ্রহণযোগ্য। তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের মতো বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা একীভূত না হলে শিক্ষক সমাজে বিভাজন আরও গভীর হবে।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা একই দেশের শিক্ষক, একই জাতীয় শিক্ষা নীতির আওতায় কাজ করি। কিন্তু সরকারি ও বেসরকারি শিক্ষকদের যে পার্থক্য, তা শিক্ষা খাতের মর্যাদা নষ্ট করছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, আমরা ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন ছাড়া শিক্ষকরা বাড়ি ফিরবেন না।’বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত ১২ অক্টোবর ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। সারা দেশে থেকে অসংখ্য শিক্ষক-কর্মচারী জড়ো হন প্রেস ক্লাবে। বন্ধ হয়ে যায় যান চলাচল।শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পুলিশের মধ্যস্ততায় অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সঙ্গে আলোচনায় বসেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ দুই নেতা। তবে প্রজ্ঞাপন জারির ঘোষণা না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আন্দোলনের স্থান প্রেস ক্লাবের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘোষণা করা হয়। তবে শিক্ষকদের একটি অংশ শহীদ মিনারের পরিবর্তে প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বাধ সাজে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পি

1

অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না: হু

2

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

3

শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার

4

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের সাথে সংঘ

5

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

6

আবারো রাজধানীতে ভূমিকম্প

7

হারভেস্ট মুনর আলোয় ভাসে প্রকৃতি, দেখা যাবে কবে

8

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

9

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘ

10

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

11

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

12

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

13

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

14

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

15

নবীজির কৃতজ্ঞতার সিজদাহ্: আল্লাহর নিয়ামতের প্রতি ধন্যবাদ প্র

16

মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ

17

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়

18

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

19

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে

20