Not Found জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 30-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা। 

বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান  জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। দূতাবাস জানায়, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের পরিচয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ বিষয়ে দূতাবাস সবাইকে সতর্ক থেকে প্রেরকের ইমেইল ঠিকানা যাচাই করার পরামর্শ দিয়েছে। পোস্টে বলা হয়, “কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ইমেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ইমেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন। এছাড়া দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে নতুন কোনো বার্তা এসেছে কিনা তা জানানো হয়। তবে ইমেইলে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় না বলে পোস্টে উল্লেখ করা হয়। এর আগে ঢাকার জার্মান দূতাবাস সব ভিসা আবেদনকারীকে এমন প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করছে, যারা আবেদন জমা এবং প্রক্রিয়াকরণে সহায়তার দাবি করে। ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক তথ্যের জন্য দূতাবাস তাদের নিজস্ব ওয়েবসাইট অথবা তাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস'এর ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফি

1

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

2

শবে বরাতে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন

3

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল

4

বদলে যাচ্ছে বাহাদুর শাহ পার্ক; আ্যকশনে নামার ঘোষণা ঢাকা দক্ষ

5

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

6

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

8

১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

9

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

10

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাক

11

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

12

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

13

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো মোন্থা, বাতাসের সর্বোচ্চ গতি ১১০ ক

14

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

15

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

16

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

17

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

18

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

19

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

20