Not Found শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা

শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা

উসকানিতে পুলিশ শিক্ষকদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা শুরু

করে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ ও পদযাত্রায় পুলিশের অযৌক্তিক বলপ্রয়োগ, জলকামান থেকে গরম পানি নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (৯ নভেম্বর) আসকের

সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আসক জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর ঢাকার শাহবাগে তিন দফা দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জলকামান থেকে পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এতে কমপক্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হন। সংগঠনটি বলেছে, বাংলাদেশের সংবিধানের ৩৭ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে, প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। কিন্তু শাহবাগে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। আসক আরও জানায়, সরকারের পক্ষ থেকে এখনও শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে কোনও গঠনমূলক পদক্ষেপ দেখা যায়নি, যা অত্যন্ত দুঃখজনক। বিবৃতিতে আসক বলেছে, শিক্ষক সমাজ জাতির ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মূলভিত্তি। তাদের ওপর হামলা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং শিক্ষাব্যবস্থার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করে। সংগঠনটি আরও উল্লেখ করে, সম্প্রতি ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রতিও একই ধরনের

আচরণ দেখা গেছে, যা উদ্বেগজনক। সরকারের কোনও নির্দেশনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে বারবার এমন কঠোর পদক্ষেপ নিতে পারে তা বোধগম্য নয়, বলেও মন্তব্য করে আসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

1

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

2

মেট্রোরেলের-বিয়ারিং-প্যাড-মাথায়-পড়ে-পথচারী-নিহত

3

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

4

বিএনপির তিন যুবক মাদক ও নারি সহ আটক।

5

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

6

ছেলের জন্মদিনে একসঙ্গে শাকিব অপুর উপস্থিতি

7

এসি বিস্ফোরণে মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

8

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

9

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

10

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

11

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা

12

লালবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

13

সিলেট ট্রেন দুর্ঘটনায় ঘটেছে,

14

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ,

15

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

16

সড়ক দুর্ঘটনাকে হামলা বানানোর অপচেষ্টা

17

রাজধানীতে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফি

18

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

20